চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দশক আগে বিমান ভূপাতিতের ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় তিন দশক আগে সংঘটিত একটি বিমান ভূপাতিতের ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আজ ২১ মে বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মিয়ামির ঐতিহাসিক ফ্রিডম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই মামলার ঘোষণা দেন। তিনি জানান, এটি মূলত ২০০৩ সালে দায়ের হওয়া মামলার পুনঃপ্রক্রিয়াকরণ।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে রাউল কাস্ত্রোসহ আরও পাঁচজনের বিরুদ্ধে। ওই ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ মোট চারজন নিহত হন। নিহতরা হলেন আরমান্ডো আলেজান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কোস্টা, মারিও ম্যানুয়েল দে লা পেনা এবং পাবলো মোরালেস। ঘটনার সময় রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন। বর্তমানে তার বয়স ৯৪ বছর।

তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেন, কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরির জন্যই ওয়াশিংটন পুরোনো এই ঘটনাকে সামনে আনছে। তার দাবি, সে সময় কিউবা নিজেদের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই ব্যবস্থা নিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বর্তমান অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সমস্যার জন্য দেশটির সামরিক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গায়েসাকে দায়ী করেছেন। এর প্রতিক্রিয়ায় দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার এবং কিউবার জনগণের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ তোলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কিউবান-আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং মানবিক কারণে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। তবে রাউল কাস্ত্রোকে গ্রেপ্তারে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান তিনি।

অন্যদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এবং তাকে আদালতের মুখোমুখি করা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।

ট্যাগ: মামলাযুক্তরাষ্ট্ররাউল কাস্ত্রো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ফরিদুর রেজা সাগর

পরবর্তী

নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী

পরবর্তী
ছবি: সংগৃহীত

নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী

প্যাট্রিস লুমুম্বা হত্যাকাণ্ডের শেষ জীবিত সন্দেহভাজনের মৃত্যু

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT