চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় আগ্রহী। তবে তার অভিযোগ, তেহরান আলোচনার ক্ষেত্রে আন্তরিকতা দেখাচ্ছে না। একই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হরমুজ প্রণালী ও লোহিত সাগরকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে রুবিও বলেন, আমরা সবসময় কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইরান আলোচনায় আন্তরিক কি না, সেটিই এখন প্রশ্ন। তারা আন্তরিক হলে আমরাও আন্তরিক। আর যদি না হয়, তাহলে আমাদের এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন, তাই করা হবে। তিনি আরও বলেন, ইরানকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না। তার মতে, কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার নজির স্থাপন করে, তাহলে তা বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে। এর জেরে সৌদি অপরিশোধিত তেল বহনকারী অন্তত তিনটি ট্যাংকার তাদের রুট পরিবর্তন করেছে। হরমুজ প্রণালীতে সম্ভাব্য ঝুঁকির কারণে লোহিত সাগর বর্তমানে সৌদি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেয়েছে। পাশাপাশি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও সামরিক সংঘাত থামেনি।

যুক্তরাষ্ট্র টানা একাদশ রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানসহ চাবাহার, কোনারাক ও বুশেহর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে। পাশাপাশি বাহরাইনে অ্যামাজনের একটি আঞ্চলিক ডেটা সেন্টারসংবলিত অবকাঠামোতে হামলার কথাও জানিয়েছে। তবে এ বিষয়ে অ্যামাজন কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সও দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টমার্কো রুবিওযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়হরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT