চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভরসা’ দিতে হঠাৎ ইউক্রেন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুদ্ধের মধ্যে হঠাৎ কিয়েভ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। রুশ হামলায় কোনঠাসা হয়ে পড়া ইউক্রেনকে ‘ভরসা’ দিতেই মূলত কিয়েভ গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৪ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান মার্কিন মন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, পোলিশ সীমান্ত থেকে একটি স্লিপার ট্রেনের মাধ্যমে ৯ ঘণ্টার যাত্রার পর আজ সকালে ইউক্রেনের রাজধানীতে পৌঁছান ব্লিঙ্কেন। তিনি আজ রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। এই সময় তিনি ইউক্রেনীয়দের ‘দৃঢ় আশ্বাসের’ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনকে আরও সামরিক ও আর্থিক সহায়তার বাইডেন প্রশাসনের বার্তা নিয়েই কিয়েভ গেছেন ব্লিঙ্কেন।

ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মর্তাদের সঙ্গে বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনকে মার্কিন সমর্থনের কথা জানাতেই আমি কিয়েভ এসেছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেরও মধ্যেও চলছে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের প্রচেষ্টা। এসময় দেশটির যুদ্ধারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে একটি বড় রাশিয়ান অনুপ্রবেশ আটকাতে সেখানে যুদ্ধ করছেন।

Reneta

এরআগে গত রোববার থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে আকস্মিক সফরের জন্য বিমান ও ট্রেনে ভ্রমণ শুরু করেন। অবশেষে তিনি স্লিপার ট্রেনযোগে পোলিশ সীমান্ত থেকে ৯ ঘণ্টার যাত্রার পর কিয়েভে পৌঁছান। এর আগে গতকাল সোমবার দক্ষিণ-পূর্ব পোলিশ শহরের একটি বিমানবন্দরে বিমান অবতরণ করে।

গত ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত গোলাবারুদ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছাতে শুরু করেছে বলে জানা গেছে। পাশাপাশি, ব্লিঙ্কেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মার্কিন সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করবেন এবং ইউক্রেনের ভবিষ্যত নিয়ে বক্তব্যও দেবেন বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া সর্বশেষ পরিস্থিতিইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্রমার্কিন পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

জুলাই ১৪, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT