চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের সহায়তা বিল আটকে দিল রিপাবলিকানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা ইউক্রেনকে সাহায্য করার জন্য হোয়াইট হাউসে ১০ হাজার কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার পর আবারও নতুন করে এই অর্থ অনুমোদনের জন্য তাদের কাছে আবেদন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই আবেদনও নাকচ করেছেন রিপাবলিকানরা।

বিবিসি জানিয়েছে, গতকাল ৬ ডিসেম্বর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের সিনেট রিপাবলিকানদের ভোটে বিলিয়ন ডলারের এই সহায়তা বিলটি আটকে যায়। এই প্যাকেজে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অর্থ সাহায্যের পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধরত ইসরায়েলের জন্য অর্থ তহবিল এবং গাজায় ত্রাণ সরবরাহের জন্য অর্থ অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন সিনেটে নতুন কোন বিল পাস করতে হলে বিলের পক্ষে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হয়। গতকাল ইউক্রেন ও ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের এই নতুন নিরাপত্তা সহায়তা বিলের প্যাকেজটির পক্ষে মাত্র ৪৯ জন সিনেট সদস্য ভোট প্রদান করেছে। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৫১ জন সদস্য। ফলে বিলটি আটকে গিয়ে আইন প্রণেতাদের আলোচনার পর্যায়ে চলে যায়।

রিপাবলিকানরা জানান, ইউক্রেনকে সাহায্য করার চেয়ে যুক্তরাষ্ট্রকে নিজ দেশের প্রতি মনযোগী হওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং আশ্রয় সংক্রান্ত সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এছাড়াও ইসরায়েল বিষয়ে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, আমি বিশ্বাস করি না নেতানিয়াহু সরকারের বর্তমান সামরিক পন্থা অব্যাহত রাখার জন্য আমাদের ১০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করা উচিত।

এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি সহায়তা বিল পাস করার জন্য যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসন বিষয়ে অর্থ বরাদ্দের সাথে আপস করতে ইচ্ছুক। তিনি বলেন, আর অপেক্ষা করা সম্ভব নয়। কংগ্রেসের রিপাবলিকানরা পুতিনকে সবচেয়ে বড় উপহার দিতে চাচ্ছেন যা তিনি আশা করতে পারেন।

এর পরই  মার্কিন কংগ্রেসে সিনেটররা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অর্থ সাহায্যে বাতিল করে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি নিয়ে দুই দলে বিভক্ত হয়ে একে অপরের সাথে তর্ক করতে থাকে। এর পর বেশ কয়েকজন রিপাবলিকান ওয়াক আউট করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইসরায়েলজো বাইডেনমার্কিন কংগ্রেসরিপাবলিকানসহায়তা বিলসিনেটরহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT