আন্তর্জাতিক

পুতিন অঙ্কে ভুল করেছেন: বাইডেন

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাস্তববাদী হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল অঙ্ক কষেছিলেন।

মার্কিন মিডিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি মনে করি পুতিন একজন বাস্তববাদী মানুষ। কিন্তু ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তার অঙ্ক ভুল ছিল। পুতিন মনে করেছিলেন যে, ইউক্রেনে তার বাহিনী হামলা চালাবে এবং কয়েক দিনের মধ্যেই ইউক্রেন তার দখলে চলে যাবে। ইউক্রেনের নাগরিকরা তাদের স্বাগত জানাবে।

রুশ বাহিনীকে এভাবে প্রতিরোধের মুখে পড়তে হবে সেটা হয়তো ভাবেননি প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়া ভুল করবে এবং দেশটি ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়বে। তবে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জবাব কী হবে সেই সম্পর্কে জো বাইডেন স্পষ্ট করে কিছু বলেননি।

ইন্দোনেশিয়ায় আগামী মাসের জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন কি না—সেই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি তার সঙ্গে বৈঠকে বসার ভালো কোনো কারণ দেখতে পাই না। তবে পুতিন কী বিষয়ে কথা বলতে চান সেটার ওপরই নির্ভর করবে তার সঙ্গে বৈঠক হবে কি না।’

বাইডেন বলেন, রুশ কারাগারে আটক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের বিষয়ে কথা বললে বৈঠকটি হতে পারে। এরপর বাইডেন বলেন, ‘পুতিন নিষ্ঠুর আচরণ করছেন, খুবই নিষ্ঠুর আচরণ করছেন। আমি মনে করি, তিনি যুদ্ধাপরাধ করছেন। তাই এ সময় তার সঙ্গে বৈঠকের যৌক্তিক কারণ দেখি না।’

বিষয়:জো বাইডেন ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…