ইরানের সাথে শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে এগোচ্ছে। পাশাপাশি ট্রাম্প এ-ও জানিয়েছেন, ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ চান ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্য সংঘাত জুন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এ পর্যন্ত দুশ’ ১৬ শিশুসহ দু’হাজার ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে সাড়ে ২৬ হাজার মানুষ।







