চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিতে প্রভাব ফেলবে না: পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন তেল নিষেধাজ্ঞা গুরুতর হলেও তা রুশ অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, নিষেধাজ্ঞাগুলো আমাদের জন্য অবশ্যই গুরুতর, এটা স্পষ্ট। এর কিছু প্রভাব থাকবে, কিন্তু আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতায় তা বড় কোনো পরিবর্তন আনবে না।

Banglabid

বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা।

পুতিন এই পদক্ষেপকে অবন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, এটি রাশিয়া–মার্কিন সম্পর্ককে শক্তিশালী করছে না, বরং পুনরুদ্ধারের প্রক্রিয়াকে দুর্বল করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শুরুতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। কিন্তু ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের অনীহায় তিনি ক্রমেই হতাশ হয়ে পড়েন। সূত্র জানায়, বুদাপেস্টে নতুন এক শীর্ষ বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন।

Reneta

তবু পুতিন সংলাপের দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সংলাপ সব সময়ই মুখোমুখি অবস্থান বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সবসময়ই সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।

তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তাহলে আমাদের জবাব হবে খুবই শক্তিশালী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্ররাশিয়ারাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT