চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানে চীনের মহড়ায় যুক্তরাষ্ট্রের গভীর পর্যবেক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের মতো মহড়া চালাচ্ছে চীন। গত সপ্তাহে তাওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের মার্কিন সফরের পর থেকে এই উত্তেজনা শুরু হয়েছে। বেইজিংয়ের ‘জয়েন্ট সোর্ড’ নামে অভিহিত এই অভিযান চলবে সোমবার পর্যন্ত। চীনের এই নৌ ও বিমান বাহিনীর মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

রোববার (৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, বেইজিংয়ের এই মহড়া তাইওয়ানকে ‘কঠোর সতর্কীকরণ’ বলে অভিহিত করছে।

তাইওয়ান বলছে, রোববার কয়েক ডজন চীনা জেট বিমান তাইওয়ান প্রণালীর চারপাশে উড়েছে। এছাড়াও ৯টি জাহাজও দেখা গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। তাইওয়ানের কর্মকর্তারা এই অভিযানে ক্ষুব্ধ হয়েছেন।

রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭১টি চীনা সামরিক বিমান এবং ৯টি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। লাইনটি চীনা এবং তাইওয়ানের ভূখণ্ডের মধ্যে একটি অনানুষ্ঠানিক বিভাজন রেখা।

মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর জন্য চীনকে অনুরোধ করেছেন। এছাড়াও ‘সংযম এবং স্থিতাবস্থার (শান্তির) কোনো পরিবর্তন না করার’ আহ্বান জানান।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘বেইজিংয়ের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’। এছাড়াও ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণের জন্য পর্যাপ্ত সম্পদ এবং সক্ষমতা রয়েছে’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনচীন-তাইওয়ানতাইওয়ানতাইওয়ান-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT