চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে দেখা দিতে পারে নগদ অর্থের অভাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০২, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কংগ্রেস যদি ঋণের সর্বোচ্চ সীমা বাড়াতে বা স্থগিত করতে ব্যর্থ হয় তাহলে ১ জুনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নগদ অর্থের অভাব দেখা দিতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, ঋণের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর মানে হচ্ছে সরকার আর কোনো টাকা ধার নিতে পারবে না।

ইয়েলেন ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের এই সীমা মোকাবেলা করতে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রপতি জো বাইডেন ৯ মে এই বিষয়ে কংগ্রেস নেতাদের সাথে একটি বৈঠক ডেকেছেন। এরআগে, ঋণের সীমা ১৯৬০ সাল থেকে ৭৮ বার বাড়ানো বা সংশোধিত করা হয়েছে। বাইডেন রিপাবলিকানদের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য মার্কিন চেম্বার অফ কংগ্রেসসহ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান চাপের মধ্যে আছেন৷

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এরকম কিছু যুক্তরাষ্ট্রকে মন্দা এবং ক্রমবর্ধমান বেকারত্বের দিকে নিয়ে যেতে পারে। এর অর্থ এই যে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি কর্মচারী এবং সামরিক কর্মীদের বেতন বা সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে খরচের জন্য অর্থ ধার করতে পারবে না। এমনকি আবহাওয়ার পূর্বাভাসও শেষ পর্যন্ত প্রভাবিত হতে পারে, কারণ অনেকেই জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যর ওপর নির্ভরশীল।

Reneta

মঙ্গলবার কংগ্রেসের সদস্যদের কাছে দেওয়া এক চিঠিতে ইয়েলেন বলেছেন, আমরা অতীত থেকে শিখেছি যে, ঋণের সীমা স্থগিত বা বাড়ানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ব্যবসা এবং ভোক্তাদের আস্থার জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। এটি করদাতাদের জন্য ঋণের খরচকে বাড়িয়ে তুলে এবং নেতিবাচকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিংকে প্রভাবিত করে।

ইয়েলেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক কবে নগদ ফুরিয়ে যাবে তা নিশ্চিতভাবে জানা অসম্ভব। তবে জুন মাসের প্রথম দিকে ট্রেজারির তহবিল শেষ হয়ে যাওয়ার একটি ঝুঁকি রয়েছে।

সোমবার একটি যৌথ বিবৃতিতে ডেমোক্র্যাটিক সিনেটের নেতা চাক শুমার এবং হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একত্রিত হওয়ার জন্য ১ জুন পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমাদের অর্থনীতি এবং লক্ষ লক্ষ আমেরিকান পরিবারের জন্য ডিফল্ট এড়াতে এবং বিপর্যয়কর পরিস্থিতি রোধ করতে একটি পরিষ্কার বিল পাস করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণকংগ্রেসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT