চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

পুনর্বিবেচনার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ডন জানিয়েছে, দেশটির হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, পাকিস্তানে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি এখনও উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে।

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে দেশটিকে ‘লেভেল ৩: পুনর্বিবেচনা করুন’ ক্যাটাগরিতে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই স্তরের সতর্কতা উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়, যেখানে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়।

Banglabid

সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতা স্তর ‘লেভে ৪: ভ্রমণ করবেন না’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মতে, এসব অঞ্চলে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে।

Reneta

সতর্কবার্তায় আরও বলা হয়, পাকিস্তানের স্থানীয় আইনে অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধ। অতীতে এমন কার্যক্রমে অংশ নেওয়ার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ‘লেভেল ৩’ সতর্কতা ভ্রমণকারীদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়, আর ‘লেভেল ৪’ হলো সর্বোচ্চ সতর্কতা, যেখানে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT