চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের ৬ বিলিয়ন ডলারের চুক্তি আলোচনায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬ বিলিয়ন ডলারের চুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান সমর্থিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল সংঘর্ষের সময় আলোচনার বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হিসেবে তেহরানের ৬ বিলিয়ন ডলারের অর্থ  ছাড়ের বিষয়টি।  পরমাণু চুক্তি থেকে ইরান সরে গেছে এ অজুহাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে তেহরানের তেল রপ্তানি এবং ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা আরোপ করায় সাউথ কোরিয়ার কয়েকটি ব্যাংকের কাছে ইরানের ওই অর্থ ফ্রিজ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ইরানে আটক ৫ মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়। একইভাবে যুক্তরাষ্টের আটক ইরানের ৫ নাগরিককেও মুক্তি দেওয়া হয়। সঙ্গে ইরানের বাড়তি প্রাপ্তি যোগ হয় ৬ বিলিয়ন ডলার।

ইরান সমর্থিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ শুরু করার পরে এই চুক্তিটি আলোচনায় উঠে আসে। এই ঘটনায় নিকি হ্যালিসহ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা দাবি করেন, ইরান এই অর্থ ব্যবহার করতে পারে হামাস এবং ওই অঞ্চলের অন্যান্য গোষ্ঠীকে অর্থায়নের ক্ষেত্রে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, হামাসের হামলার সাথে ইরানের যোগসূত্রের কোন প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ইরান এখনও পর্যন্ত ৬ বিলিয়ন তহবিলের একটি ডলারও ব্যয় করতে পারেনি।

ব্লিঙ্কেন বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক কেউ কেউ এ বিষয়ে এমন সময়ে রাজনীতি করছেন যখন হাজারো মানুষ হামাস ও ইসরায়েলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন । তিনি বলেন, ওই অর্থ শুধুমাত্র ইরানের জনগণের জন্য খাদ্য, ওষুধ বা কৃষিপণ্য কেনার শর্তে ছাড় দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিটিকে ইরান এবং বিশ্বশক্তির মধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার একটি পদক্ষেপ হিসেবেও দেখা হয়।

ট্যাগ: ইরানযুক্তরাষ্ট্রহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধের নির্দেশ

পরবর্তী

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের ৩ লাখ রিজার্ভ ফোর্স মোতায়েন

পরবর্তী
ইসরায়েলি বিমান হামলায় গ্যাস লাইন বিস্ফোরণে ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের ৩ লাখ রিজার্ভ ফোর্স মোতায়েন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে অর্থনৈতিক সংকটের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে গেলে বিপদ আসবে: রেহমান সোবহান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT