চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে সাহায্য করার মত টাকা বাইডেনের নাই: হোয়াইট হাউস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা হোয়াইট হাউসে ১০ হাজার কোটি ডলারের প্যাকেজ আটকে দিয়েছে। তাই ইউক্রেনকে সাহায্য করার অর্থ নেই বাইডেনের। হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেস যদি দ্রুত এই প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়া লাভবান হবে।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুযায়ী, গতকাল ৪ ডিসেম্বর স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কর্মস্থল হোয়াইট হাউস জানিয়েছ, সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের হাতে ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থও আর নেই। কংগ্রেস যদি প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সাহায্য করা যাবে না।

গত অক্টোবরে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন কংগ্রেসকে ১০ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করতে বলে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ রিপাবনিকানরা এর অনুমোদন দেয়নি। এরপর গতকাল বাইডেনের বাজেট ডিরেক্টর এই বিষয়ে হোয়াইট হাউসের স্পিকার মাইক জনসনকে একটি চিঠি পাঠান।

চিঠিতে তিনি লিখেছেন, আমাদের হাতে কোন জাদুর কলস নেই, যা দিয়ে আমরা পরিস্থিতি সামলাতে পারি। আমাদের হাতে কোন অর্থ নেই আর সময়ও নেই। যদি কংগ্রেস ওই প্যাকেজে অনুমোদন না করে, তাহলে বছর শেষে আমাদের হাতে কোন অর্থ থাকবে না, যা দিয়ে আমরা ইউক্রেনের জন্য অস্ত্র বা যন্ত্রপাতি কিনতে পারি। আর এই অস্ত্র ও সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়তে পারবে না। তারা যা লাভ করেছে, তাও নষ্ট হবে।

এছাড়াও মাইক জনসন হোয়াইট হাউসের চিঠির বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন, বাইডেন প্রশাসনের ইউক্রেন নিয়ে কোন স্পষ্ট কৌশল নেই। এই বিরোধ মেটানোর পথ কী? মার্কিন করদাতার অর্থ দিয়ে যে সাহায্য করা হচ্ছে, তা খরচ করার পরিকল্পনা কোথায়? এর জন্য কে দায়বদ্ধ থাকবে? এ সবই হলো ন্যায্য প্রশ্ন। জাতীয় সুরক্ষা নিয়ে যদি কোন বাড়তি প্যাকেজ দিতে হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে শুরু হওয়া দরকার।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা জানিয়েছেন, এটা নিয়ে আলোচনা হতেই পারে। যুক্তরাষ্ট্রের সীমান্তের নিরাপত্তা, অভিবাসীদের বিষয়টি বাইডেনকে স্পষ্ট করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকংগ্রেসজো বাইডেনযুক্তরাষ্ট্ররাশিয়ারিপাবলিকানহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT