এএফসিপি গ্র্যান্ট প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের দূতাবাসের ঢাকা অফিসের অফিসিয়াল লোগো, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতীক ও বাংলাদেশে তার কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ইউএস অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) গ্র্যান্ট প্রোগ্রামের জন্য আবেদনপত্র গ্রহণ করছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফসিপি ১২০টিরও বেশি দেশে ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, পাণ্ডুলিপি, জাদুঘরের সংগ্রহ এবং আদিবাসী ভাষা ও হস্তশিল্পের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করে। অনুদানের পরিমাণ ২৫ হাজার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত হতে পারে। প্রকল্পের সম্ভাব্য সময়সীমা এক থেকে পাঁচ বছর।
এফসিপি গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত এবং আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোনও প্রকল্পের জন্য এএফসিপি গ্র্যান্ট সম্পর্কে আরও জানতে এবং আবেদন করতে, আমাদের পাবলিক ডিপ্লোম্যাসি টিমের সাথে যোগাযোগ করুন: DhakaGrants@state.gov






