আন্তর্জাতিক

ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনারা ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে মার্কিন সেনাদের একটি দল বিমানবন্দরে প্রস্তুত হচ্ছে, মার্কিন পতাকা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালাতে পারে- এমন আশঙ্কায় ইউরোপে সেনা উপস্থিতি বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বরাতে বিবিসি জানায়, নর্থ ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যার্গের সামরিক ঘাঁটি থেকে প্রায় ২ হাজার সৈন্য পাঠান হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়াও জার্মানিতে আগে থেকে থাকা ১ হাজার সেনা পাঠানো হবে রুমানিয়ায়।

এছাড়াও ফোর্ট ব্র্যাগ ঘাঁটির ২ হাজার সেনার মধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ১ হাজর ৭০০ সদস্যকে পাঠানো হবে পোল্যান্ডে এবং ৩০০ সেনা সদস্যকে পাঠানো হবে জার্মানিতে।

রাশিয়া ক্রিমিয়া দখলের পরপরই মাথা চড়া দিয়ে উঠে উত্তেজনা। তবে মস্কো-ইউক্রেন আক্রমণের এই অভিযোগকে বারবার অস্বীকার করে যাচ্ছে। যদিও দেশটি ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য মোতায়েন করে রেখেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের মোতায়েন করা সৈন্য ইউক্রেনে যুদ্ধ করবে না তবে তারা তাদের মিত্রকে সহায়তা দিয়ে যাবে।

পেন্টাগন গত মাসেই জানায়, তারা প্রয়োজনে ইউরোপে মোতায়েনের জন্য সাড়ে ৮ হাজার সৈন্য প্রস্তুত রেখেছে। এরপর বাইডেনের আরও সৈন্য মোতায়েনের ঘোষণা আসলো।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানায়, এটা পুতিন এবং সারাবিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী বার্তা যে, যুক্তরাষ্ট্রের কাছে ন্যাটো এবং তার মিত্র রাষ্ট্ররা খুবই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সেন্ডার গ্রুস্কো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করে বলেন, তাদের এই পদক্ষেপ ইউক্রেন উত্তেজনা আরও বৃদ্ধি করবে এবং রাজনৈতিক সমাধানের সুযোগকে আরও কমিয়ে দেবে।

বিষয়:ইউক্রেন উত্তেজনা জো বাইডেন ন্যাটো পেন্টাগন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…