চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার আকাশসীমায় মার্কিন বোমারু বিমান, রাশিয়ান বিমানও হাজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ যাচ্ছে রাশিয়ার। সম্পর্ক খারাপ গেলেও এতদিন সরাসরি কোন সংঘাতে জড়ায়নি এই দুই দেশ। তবে এবার রাশিয়ার আকাশসীমায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। এই বিমানকে প্রতিহত করতে ফাইটার জেট পাঠিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৪ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার উত্তর এবং দক্ষিণ সীমান্তে রুশ আকাশসীমার বাল্টিক সাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২টি বি-১বি মার্কিন বোমারু বিমান ঢুকে পড়ে। অপরদিকে প্রায় একই সময়ে কৃষ্ণ সাগরে রুশ আকাশসীমার কাছে দেখা গিয়েছিল মার্কিন ‘হক’ ড্রোন।

এরপরই সেই বোমারু বিমানকে প্রতিহত করতে ওই সীমান্তে সুখোই-৩৭ নামক ফাইটার জেট পাঠায় রাশিয়া। রাশিয়া ফাইটার জেট যাওয়ার পর পরই সেখান থেকে চলে যায় মার্কিন বোমারু বিমান এবং ড্রোন। তবে গতকালের মার্কিন বিমান এবং ড্রোন আন্তর্জাতিক জলসীমার ওপর অবস্থান করছিল কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

বেশ কিছুদিন ধরেই একাধিকবার রুশ আকাশসীমার খুব কাছে চলে যাচ্ছে মার্কিন বিমান। গত মার্চ মাসে একজন মার্কিন সেনা দাবি করে, কৃষ্ণ সাগর অঞ্চলে একটি মার্কিন ড্রোনের ওপর জ্বালানি ঢেলে দিয়েছিল রুশ বিমান। তারপর সচেতনভাবেই সেই ড্রোনটিকে ধাক্কা মেরেছিল রুশ বিমানটি। অতঃপর মার্কিন ড্রোনটি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপরেই মার্কিন ড্রোনটি অবস্থান করছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধফাইটার জেটযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT