বাংলাদেশ

অনেকের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী টিপু হত্যা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী টিপু হত্যা বিষয়ক আলোচনায় অংশ নিচ্ছেন, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও রাজনীতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাবেক সেনাপ্রধানের বিষয়টি কী হয়েছে? এখনও জানি না। পুরো ঘটনা জানার পর পরিষ্কার হওয়া যাবে।

আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়।

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অব. আজিজ আহমেদ এবং তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর নিষেধাজ্ঞা (ডেসিগনেশন) দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এ ঘোষণা করেছেন। ২০ মে স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জনসাধারণের আস্থা কমেছে। উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অব. আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দফতর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন।

বিষয়:যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…