চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৬
তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষার কথা উল্লেখ করে নতুন বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) ঘোষিত এই সিদ্ধান্তের ফলে দুই পা ও চার পায়ের মানবসদৃশ বা উন্নত সক্ষমতার নতুন কোনো বিদেশি রোবট দেশটিতে আমদানি করা যাবে না। বিশ্বের বৃহত্তম রোবট উৎপাদক দেশ চীনই এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

একই সঙ্গে ডেটা সেন্টার ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ‘পাওয়ার ইনভার্টার’ আমদানিতেও নতুন বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

সংস্থাটির চেয়ারম্যান ব্রেনডান কার বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলকে নিরাপদ রাখতে এসব পণ্যকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, বিদেশি ইনভার্টারের মাধ্যমে দূর থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হস্তক্ষেপ, অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করা কিংবা তথ্য চুরির ঝুঁকি রয়েছে। একইভাবে মানবসদৃশ রোবট ব্যবহার করে নজরদারি, সংবেদনশীল তথ্য সংগ্রহ বা সাইবার হামলার মাধ্যমে রোবটের নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেছে তারা। তবে আগে অনুমোদন পাওয়া রোবট মডেলগুলোর বিক্রিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে এফসিসি।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে বেইজিং বলেছে, বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা এবং ভিত্তিহীন নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে নিষেধাজ্ঞা আরোপের নীতির বিরোধিতা করে আসছে চীন। নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছে দেশটি।

Reneta

সাম্প্রতিক সময়ে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শিল্পকারখানা ও গৃহস্থালির কাজে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাতসংশ্লিষ্টদের মতে, এ ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো বিশ্ববাজারে দ্রুত অবস্থান শক্তিশালী করছে এবং টেসলা ও বস্টন ডায়নামিকসের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্যও কঠিন প্রতিযোগিতা তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রহিউম্যানয়েড রোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

জুলাই ২৯, ২০২৬
যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়; ছবি:সংগৃহীত

কারা মুক্তির পর নতুন করে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT