চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বিরতির মধ্যেই ইরানে আবার মার্কিন হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুদ্ধ বিরতির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২৫ মে) ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগেই ইরানের গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর জানায়।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকা সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল, তাই নিজেদের সেনাদের ‘নিরাপত্তার জন্য’ এই হামলা চালানো হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারে থাকাকালীন এই হামলাগুলো চালানো হয় বলে সোমবার সফর সম্পর্কে অবহিত এক কর্মকর্তা জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন যে, আলোচনায় অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে, একটি চুক্তি ‘আসন্ন’। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়। তবে আলোচনা ব্যর্থ হলে ‘অন্য ব্যবস্থা’ নেওয়া হবে।

Reneta

তিনি জানান, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। যুক্তরাষ্ট্র চাইছে প্রণালিটি স্বাভাবিকভাবে খোলা থাকুক। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নির্দিষ্ট সময়ের জন্য বড় ধরনের আলোচনা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা হতে পারে। তার ভাষায়, ‘হয় ভালো চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না।’

ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ আঞ্চলিক শক্তিগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে।

এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নতুন হামলার তথ্য প্রকাশ করে। তারা জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা দাবি করেছে, তারা একটি ‘শত্রু স্টেলথ ড্রোন’ ভূপাতিত করেছে।

ইরানের সংবাদমাধ্যমের দাবি, নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশের ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, লেবাননে হামলা আরও জোরদার করা হবে। সোমবার এই ঘোষণার পরই লেবাননের বেকা উপত্যকাসহ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এলাকা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা তীব্রতর হওয়ায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত এবং ৯ হাজার ৬৩৩ জন আহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইরানে ফেরমার্কিন হামলাযুদ্ধ বিরতির মধ্যেই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT