ইরানে মার্কিন হামলা ‘বাস্তব’ ও ‘আসন্ন’, ওয়াশিংটনের বার্তা
ইরানে মার্কিন হামলার ফলে ধোঁয়া ও আগুনের দৃশ্য, স্থানীয় পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানের নাতান্জ পরমাণু স্থাপনায় আবারো হামলা চালিয়েছে ইসরাইল। আর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরাইলী নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেনেভায় গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকি বাস্তব ও আসন্ন, তবে আলোচনার পথ এখনও খোলা। ইরান ও ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






