বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রতিক বক্তব্যগুলোর তুলনায় এবার ভিন্ন রকম কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। এর আগে, তিনি মূলত বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলেই মন্তব্য করে আসছিলেন। ছিলো নির্বাচন ঘিরে মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে আলোচনা।







