চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। কিন্তু ২০২৬ বিশ্বকাপে খেলতে প্রয়োজনে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চান সুয়ারেজ। তিনি জোর দিয়ে বলেন, দেশের ডাকে কখনোই তিনি না বলবেন না।

৩৯ বর্ষী সুয়ারেজ উরুগুয়ের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘জাতীয় দল তো সব সময়ই এমন কিছু, যেটা আপনি চান। এটা নিয়ে আপনি আজই ভাবতে শুরু করতে পারেন। এটা আপনার মনে খেলা করতেই পারে। যেহেতু বিশ্বকাপ খুব বেশি দেরি নেই। যদি আপনাকে প্রয়োজন পড়ে, কী করবেন? আমি কখনোই আমার দেশকে না বলব না।’

‘আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়ার জন্য এবং মনে হয়েছিল, আমি আর দলকে আগের মতো সাহায্য করতে পারছি না। কিন্তু যদি তারা আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই না বলব না- যতদিন আমি খেলছি, ততদিন এই দরজা খোলা।’

সুয়ারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন। ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে তিনি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেজ। শনিবার অস্টিন এফসির বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে গোলও করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ ফুটবল বিশ্বকাপউরুগুয়েমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT