লাতিন অঞ্চলের শতাব্দী প্রাচীন মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকার গ্রুপপর্ব, কোয়ার্টার শেষে সেমিফাইনালের লড়াই দেখার পালা। শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া।
আর্জেন্টিনা-কানাডার ম্যাচ দিয়ে বুধবার ভোরে গড়াবে সেমির লড়াই। ১০ ও ১১ জুলাই সেমিফাইনাল এবং ১৫ তারিখ ভোর ৬টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।
৪ গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছিল ৮ দল। গ্রুপসেরা দুটি দল হাতে পেয়েছে শেষ আটের টিকিট। সেখান থেকে সেমিতে এখন চারের লড়াই।
সবার আগে সেমিফাইনালে এসেছে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ কানাডা। সেমিতে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।
এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
১০ জুলাই: আর্জেন্টিনা-কানাডা, ভোর ৬টা (মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি)
১১ জুলাই: কলম্বিয়া-উরুগুয়ে, ভোর ৬টা (ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়াম, উত্তর ক্যারোলিনা)







