কমপক্ষে ৫ বার প্রধান বিচারপতির পদোন্নতি আটকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। মেধা এবং যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য আর চামচাতন্ত্র কায়েমের অংশ হিসেবে এটা করা হয় বলে অভিযোগ করেছেন শে^তপত্র প্রণয়ন কমিটি প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ঐ আলোচনায় প্রধান বিচরপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার প্র্রক্রিয়ায় ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করে গত সরকার। ধ্বংসস্তুপের ওপর দাড়িয়ে গণমুখী এবং জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান তিনি।






