চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাকিম বাবুল হাকিম বাবুল
১০:১২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৩
জনপদ, শেরপুর
A A
উপজেলা ছাত্রলীগ নেতার ছবি, পরিচিতি ও পরিচ্ছন্নতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে কলেজপড়ুয়া এক গারো ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুরে ঝিনাইগাতী থানায় উপস্থিত হয়ে ওই কলেজ ছাত্রী মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকার ওই গারো ছাত্রীর বাড়িতে গত শনিবার ঈদের দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Banglabid

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনকে গারো কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযুক্ত মো. শাহরিয়ার খান শাওন গ্রেপ্তার হওয়ার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেছেন, ঘটনাটি সত্য নয়। তাকে ফাঁসানো হচ্ছে। শাওনের বাবা শাজাহান খানও একই ধরনের কথা বলেছেন।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম. ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, অপরাধীর কোন দল নেই। অপরাধ করে থাকলে বিচার হওয়া জরুরি।

Reneta

তিনি বলেন, যেহেতু জেলা ছাত্রলীগের কমিটি নেই, তাই জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানিয়ে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সবার জন্য সমান। কারও বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT