গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাদশা মিয়া নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে।
পলাশবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বাড়ির অদূরে দুর্বৃত্তেরা ছুরিকাঘাতে করলে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহত বাদশা মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের 8 নং ইউপি সদস্য ছিলেন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।







