কক্সবাজার

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের ছবি, কক্সবাজারের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের ছবি, দুর্ঘটনার পরের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন মুন্সি (৬০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২২ এপ্রিল) উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিউদ্দিন উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত মকবুল আহমেদ এর ছেলে। তিনি রাজাপালং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, বিকেলে উখিয়া স্টেশন থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। কাশিয়ারবিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে গিয়ে ৪ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এছাড়া নিহতের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:ইউপি সদস্য নিহত কক্সবাজার সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…