জনপদ

সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত ৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

ছবি: সংগৃহীত

অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট গ্রাম্য সালিশে এক নারীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা এবং ৩৪(৪)(খ) ও (ঘ) উপধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানিয়েছেন, তিনি অনলাইনে বরখাস্তের চিঠি দেখেছেন। এ বিষয়ে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়:ইউপি চেয়ারম্যান গ্রাম্য সালিশ জুতাপেটা সাময়িক বরখাস্ত সালিশে নারীকে জুতাপেটা স্থানীয় সরকার বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…