অস্বাভাবিক সরকার না চেয়ে জ্ঞান কাজে লাগানোর আহ্বান
শেখ হাসিনা একটি পত্রিকা বা বই পড়ছেন, পেছনে বইয়ের আলমারি দেখা যাচ্ছে, যা একটি সংবাদ সম্মেলনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ সভায় সভাপতিত্ব করলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিজয়ের মাসে- মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের কাউন্সিল সফল হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ’৯১ সালে রাষ্ট্রপতির প্রস্তাব পেয়েও জামায়াতে ইসলামের সঙ্গে সরকার গঠন করেনি আওয়ামী লীগ, তবে বিএনপি জামায়াতের সঙ্গে সরকার গঠন করেছে। তিনি বলেন, অস্বাভাবিক সরকার না চেয়ে বুদ্ধিজীবীদের উচিত তাদের জ্ঞান বুদ্ধিকে দেশের কল্যাণে ব্যবহার করা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






