অপরাধ

হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ছবি, মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ছবি, মৃতদেহ পড়ে আছে, ঘটনাস্থলে পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার কলাবাগানে একটি আবাসিক হোটেলে এক তরুণের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে।

মারা যাওয়া তরুণের নাম সাব্বির হোসেন (২৬)। বাবার নাম জাহাঙ্গীর আলম। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। সাব্বির রাজধানীর ধানমণ্ডির শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

শুক্রবার সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি হোটলের কক্ষ থেকে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ওসি মফিজুল আলম বলেন, বৃহস্পতিবার এক তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেলের ওই কক্ষে উঠেছিলেন সাব্বির।

ওই তরুণী জানান, ভোর রাতে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন তিনি। পরে হোটেলের কর্মীরা এসে সাব্বিরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সাব্বিরের বাবা-মাও ছুটে আসেন সেখানে। পরে তারা সাব্বিরকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি জানান, প্রকৃত ঘটনা জানতে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানা পুলিশ জানায়, হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সাব্বির ‘আত্মহত্যা’ করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বিষয়:অস্বাভাবিক মৃত্যু কলাবাগান থানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…