চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী কারাগারে

সুব্রত গাইন সুব্রত গাইন
১০:২৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২২
অপরাধ, জনপদ, রাজশাহী
A A
প্রতিবেদকের ছবি, রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি।ইনসেটে নিহত রিক্তা আক্তার।

রিক্তা আক্তার (২১) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে অভিযুক্ত স্বামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে নগরীর ধরমপুরে অবস্থিত ভাড়া বাসা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে মেয়ের বাবা লিয়াকত আলী জোয়ারদার বাদী হয়ে নগরীর মতিহার থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Banglabid

নিহত মোছা. রিক্তা আক্তার (২১) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রিক্তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জোতপাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামে। স্বামীর সাথে ধরমপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের সহপাঠীরা জানান, কলেজ থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রেম করে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে। তারপর থেকেই তারা বাসা ভাড়া নিয়ে একসাথে থাকতো। কালকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আমরা দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠী বলেন, আমি রিক্তার মরদেহ দেখেছি। তার কানের পাশে কালো‌ দাগ আছে। হয়তো ভারী কিছু দিয়ে কানের পাশে অনেক জোরে আঘাত করা হয়েছে।

Reneta

বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। প্রতিবাদী সমাবেশে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিকেল সোয়া ৪টায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রিক্তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে নিহত রিক্তার পিতা লিয়াকত আলী জোয়ারদার বলেন, আমি কৃষক মানুষ। অনেক কষ্টে‌ জীবনযাপন করি। আমি একটা বাংলা‌ শব্দ লিখতে পারি না। কিন্তু আমার মেয়ে ছিল একটা রত্ন। সে অনেক পরিশ্রম করে এখানে অবধি এসেছিল। আমার মেয়ের হত্যাকারীর সবোর্চ্চ শাস্তি চাই। জীবন গেলেও আমি খুনিদের সাথে আপোষ করবো না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি রাবি পরিবারের পক্ষ থেকে রিক্তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার বাবা মামলা‌ করেছে। আইনি প্রক্রিয়ায় আমরা তার পরিবারকে সহায়তা করবো। ময়নাতদন্ত রিপোর্ট দেখে আমরা হয়তো ছেলেটার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করবো।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, মেয়ের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা মেয়েটির স্বামীকে আটক করে কারাগারে পাঠিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্বাভাবিক মৃত্যুরাবি শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল

পরবর্তী

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি ও অতিথিরা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ, পরিদর্শন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT