চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাগামহীন নিত্যপণ্যের দাম, চাপে ক্রেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের বাজারে সবজি ও ফলের দোকানে ক্রেতাদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আগে থেকেই বেড়ে থাকা সবজির দামের সঙ্গে এবার যুক্ত হয়েছে আটা, ডাল এবং পেঁয়াজের মূল্য। এতে চাপের মুখে পড়ছেন ক্রেতারা। 

খুচরা বাজারে এক কেজি মসুর ডালের দাম এখন ১৫৫ থেকে ১৬০ টাকা। এই দাম ছোট দানার অর্থাৎ সরু মসুর ডালের। গত দেড় মাস আগে বাজার থেকে এই ডাল কেনা যেত ১৩৫ থেকে ১৪০ টাকায়; অর্থাৎ দেড় মাসের ব্যবধানে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। মসুর ডালের মূল্যবৃদ্ধির প্রভাবে খুচরা বাজারে ছোলা ও অ্যাংকর ডালের দামও কিছুটা বেড়ে গেছে।

শুক্রবার ১০ অক্টোবর রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে পাইকারি পর্যায়ে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা পর্যায়েও দাম বেড়েছে।

Banglabid

মতিঝিল এজিবি কলোনী সংলগ্ন কাঁচাবাজারে দেখা যায়, বৃষ্টিস্নাত সকালে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম হলেও বাজারে পণ্যের দামে আগুন।

বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সমস্যার কারণে পণ্য আনতে খরচ বেড়েছে। তাই আগের দামে বিক্রি সম্ভব হচ্ছে না।

অসহায় ক্রেতারা বলছেন, প্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন নিত্যপণ্যের দাম বাড়ছে। তারা বলছেন, এটা যেন এখন একরকম নিয়তি হয়ে গেছে।

Reneta

গুণে-মানে ভালো দাবি করে গরুর মাংস ৫০ টাকা বাড়িয়ে কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি করছেন অনেক বিক্রেতা। তবে বাড়তি দাম নেওয়ার যুক্তি থাকলেও ক্রেতাদের হতাশা কমছে না।

একজন ক্রেতা বলেন, সবজির দাম তো আগেই বেশি ছিল। এখন আটা, ডাল আর পেঁয়াজও হাতের বাইরে চলে যাচ্ছে। সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।

তবে নতুন করে এখনও চালের দামে কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা।

আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতিকেজি ১০০ টাকা, শসা প্রতিকেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতিকেজি ৮০ টাকা, করলা প্রতিকেজি ১০০ টাকা, মুলা প্রতিকেজি ৮০ টাকা, ধুন্দল প্রতিকেজি ৮০ টাকা, ঝিঙা প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতিকেজি ১৩০ টাকা, বরবটি প্রতিকেজি ১০০ টাকা, লাউ প্রতিপিস ৭০ টাকা, পেঁপে প্রতিকেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতিপিস ৬০ টাকা, গাজর প্রতিপিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতিহালি ৪০ টাকা, লেবু প্রতিহালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহ পর্যন্ত যে মানের ডিম ১৪০ টাকা ডজন ছিল, তা গতকাল ১৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে তুলনামূলক ছোট ডিম ডজন ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, যা গত এক মাস আগেও ছিল ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। দেশি মুরগির দাম ৫০০ থেকে ৫৫০ টাকার নিচে নেই। জনপ্রিয় মাছ যেমন রুই, কাতলা, তেলাপিয়া ও চিংড়ির দামও বেড়েছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিমের দামদামবাজারমুরগির দামসবজির বাজারসাপ্তাহিক বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT