চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

আগামীকাল শনিবার ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক দলগুলোর ডাকা সমাবেশ সংঘর্ষে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস। তাই নিরাপদে চলাচলের স্বার্থে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাতে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ এসব সমাবেশ সংঘর্ষে পরিণত হতে পারে। তাই বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

নাগরিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন দূতাবাস, তা হলো- বড় বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলতে হবে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে সবসময় নজর রাখতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখতে হবে। বিকল্প ভ্রমণ রুট পরিকল্পনায় রাখতে হবে এবং জরুরি যোগাযোগের প্রয়োজনে পরিপূর্ণ চার্জ দেওয়া মোবাইল ফোন সবসময় সঙ্গে রাখতে হবে।

যুক্তরাজ্য সরকারও তাদের নাগরিকদের রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলতে এবং ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় এ কথা বলা হয়।

ভ্রমণ ব্রিটিশ নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২৮ অক্টোবর ঢাকা এবং সারা দেশে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ ও বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নিতে পারে।

Reneta

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এর পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখনো দুই দলকে ওই দুই জায়গায় সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান এই দুই রাজনৈতিক দলকে সমাবেশের জন্য বিকল্প জায়গা দেখতে বলা হয়েছে।

এদিকে বিএনপির এই কর্মসূচি সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে দলটির নেতা–কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। এর মধ্যে আজ ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসিয়ে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ রাজধানীমুখী সব গাড়িতে তল্লাশি শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল রাতে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিকদের সতর্কতামার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাজ্যসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT