রাজনীতি

মেজর জেনারেল (অব.) ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’

নতুন জোটের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর জেনারেল (অব.) ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ এর ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দিবে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’।

আজ বুধবার ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’র উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা নির্বাচনমুখী দল। ২০১৪ সালে প্রচণ্ড চাপ থাকলেও আমরা নির্বাচনে যাইনি। ২০১৮ সালের নির্বাচনের আগেও ২০ দলীয় জোট ছাড়ার দাওয়াত এসেছিল, আমি সেটি গ্রহণ করিনি। এই সময় বিএনপির নেতৃত্বে অবরোধে জানমালের ব্যপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এই সময় গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আরও চেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে সম্মেলনে সব পক্ষকে সংলাপে বসার তাগিদও দেওয়া হয় জোটটির পক্ষ থেকে।

উল্লেখ্য, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি। মুসলিম লীগ ও কল্যাণ পার্টি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের অংশ ছিল।

বিষয়:কল্যাণ পার্টি জোট দ্বাদশ জাতীয় নির্বাচন বিএনপি মুসলিম লীগ যুক্তফ্রন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…