চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের রঙিন অভিষেকে হারল দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ বল করে থাকছেন, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টুয়েন্টিতে মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেয় দুবাই ক‌্যাপিটালস। প্রতিযোগিতায় অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পেলেন বাংলাদেশের এ পেসার। পুরো ম্যাচ জুড়েই করলেন দারুণ বোলিং। কিন্তু অভিষেকে হার দেখতে হল কাটার মাস্টারকে। ৪ উইকেটে হেরেছে দুবাই ক‌্যাপিটালস।

দুবাইয়ে আইএল টি-টুয়েন্টির পঞ্চম ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে শনিবার রাতে টসে হেরে আগে ব্যাটে নামে দুবাই। ব্যাটে নেমে সেদিকুল্লাহ আতাল ও জর্ডান কক্সের দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস এবং শেষ দিকে দাসুন শানাকার ৯ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দুবাই। রান তাড়ায় নেমে পাথুম নিশাঙ্কার দারুণ ইনিংসে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে গালফ জায়ান্টস।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গালফকে দ্বিতীয় ওভারে বল করতে এসেই ধাক্কা দেন মোস্তাফিজ। কাটার মাস্টারের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। ৬ বলে ৯ রান করেন এ আফগান ওপেনার।

তবে চাপ সামলে বড় জুটি গড়েন নিশাঙ্কা ও ভিন্স। ৬০ বলে ৯৭ রানের এই জুটি ১২তম ওভারে এসে ভাঙেন মোস্তাফিজই। ৩১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলা নিশাঙ্কাকে কক্সের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন কাটার মাস্টার।

পরপর দুই ওভারে অধিনায়ক মঈন আলীর ৫ বলে ২ রানে ও ১২ বলে ১৪ রান করা আজমতউল্লাহ ওমরজাইকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শানাকা। তবে ঠাণ্ডা মাথায় ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেমন্স ভিন্স। ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রান করে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। দুবাইয়ের হয়ে ৪ ওভার বল করে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ।

এর আগে টস জিতে ব্যাটে নেমে দলীয় প্রচেষ্টায় চ্যালেঞ্জিং স্কোর গড়ে দুবাই। সেদিকুল্লাহ আতাল ২৫ বলে ২টি করে চার ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। ঝড় তুলেছিলেন কক্স। ১৭ বলে দুটি করে চার-ছক্কায় তিনি করেন ৩১ রান। এছাড়া ডেভিড উইলির ২৯, শানাকার ২৩ ও নিশামের ব্যাট থেকে আসে ১৬ রান। ওমরজাই ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএল টি-টুয়েন্টিদুবাইমোস্তাফিজলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT