ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকায় রাস্তার উপর থাকা অজ্ঞাত এক নবজাতকের গাড়ি চাপায় মৃত্যু হয়েছে।
বুধবার ১৩ মে দুপুরের পর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।
বিকেল ৫টার দিকে কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা ওই নবজাতকটিকে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে রেখে যায়।
কারও চোখে পড়ার আগেই যাত্রীবাহি একটি বাস নবজাতকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নবজাতকটির মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







