চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আগামী রোববার থেকে নেপালে গড়াতে চলেছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার নেপালের পথে ঢাকা ছাড়বে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দলটি। ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫ মিনিটে ঢাকা ছাড়বে ফুটবলারদের বহনকারী ফ্লাইটটি।

আসরে স্বাগতিক নেপালসহ অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ।

১৮ আগস্ট শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ দিয়ে আসর গড়াবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই বিকেল চারটায় দশরথ স্টেডিয়ামে গড়াবে।

২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে। ম্যাচগুলো বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।

আসর সামনে রেখে ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। কোচ এ কে এম মারুফুল হকের দলে আছেন জাতীয় দলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণও।

Reneta

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, আসিফ, ইসমাইল হোসেন মাহিন।
রক্ষণ: ইমরান খান, আজিজুল হক অনন্ত, শাকিল আহাদ তপু, রাজিব হোসেন, রুস্তম ইসলাম দুখু মিয়া, পারভেজ আহমেদ, কামাচাই মারমা আকে।
মধ্যভাগ: আসাদুল ইসলাম সাকিব, চন্দন রায়, আশরাফুল হক আসিফ, মোহসিন আহমেদ, ইফতিয়ার হোসেন, আসাদুল মোল্লা, হোসাইন মোহাম্মদ আরিয়ান।
আক্রমণ: রাব্বি হোসেন রাহুল, রাজু আহমেদ জিসান, ইফতেসাম রহমান জিদান, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপনেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT