চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ভাতিজার হাতে চাচা খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছেলে সাইফুল তাজুল ইসলামের ইটের আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে আপন জেঠা সিরাজুল ইসলাম (৫২)।

শুক্রবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। তাজুল ইসলাম ওই বাড়ির মরহুম জমির উদ্দিন প্রধানিয়ার ছেলে।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে তাদের দীর্ঘদিনের বিরোধ। আজ সকালে তাজুল ইসলাম পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে আবিদ সংঘবদ্ধ হয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এরই মধ্যে তাজুল ইসলাম বড় ছেলে সাইফুল ইসলাম ছোড়া ইট মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক হামলাকারী তাজুল ইসলামসহ অন্যরা আমার স্বামীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক শাহনাজ সুলতানা বিপাশা আমার স্বামীকে দেখে মৃত ঘোষণা করলে তাজুল ইসলামসহ তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ঘটনা সম্পর্কে জানতে পেরে কচুয়া থানা পুলিশ হাসপাতালে আসে এবং ঘটনার সঙ্গে জড়িত তার ভাই তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের বউকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার সাথে জড়িত সাইফুল ইসলাম ও আবিদ পলাতক রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আমরা তাজুল ইসলামসহ ৩ জনকে আটক করেছি। ঘটনায় জড়িত বাকি একজনকে আটকের চেষ্টা চলছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাচা খুনচাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ দিন হয়ে গেলো, কেমন আছেন ঐন্দ্রিলা?

পরবর্তী

সাকিবের অটোগ্রাফ পেতে মরিয়া অ্যাডিলেডের প্রবাসীরা

পরবর্তী

সাকিবের অটোগ্রাফ পেতে মরিয়া অ্যাডিলেডের প্রবাসীরা

তাসকিনের সাফল্যের মন্ত্র

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT