বাংলাদেশ

জুলাই আন্দোলনে নৃশংসতা বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি

বৃহৎ জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ জনসমাগমের এই ছবিতে অনেক মানুষ একত্রিত হয়ে সমাবেশ করছে, বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতায় তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ছিল, এমন তথ্য-প্রমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (ঢাকা সময় ২টা ৩০ মিনিট) জেনেভার পালাইস দে নাসিওনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি উন্মোচন করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ররি মাংগোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদিয়াল এবং প্রধান মুখপাত্র রবিনা শামদাসানি আলোচনায় অংশ নেবেন।

জাতিসংঘের ওয়েব টিভিতে সংবাদ সম্মেলনটি লাইভ সম্প্রচার করা হবে, যা শুধু মাত্র ইচ্ছুকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, সংবাদ সম্মেলনের আগে প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

বিষয়:জাতিসংঘ জুলাই নৃশংসতা তদন্ত প্রতিবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…