বাংলাদেশ

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপি ও জাতিসংঘ মানবাধিকার প্রতিনিধি দলের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি ও জাতিসংঘ মানবাধিকার প্রতিনিধিদলের মধ্যে সাক্ষাৎকারের দৃশ্য, বাংলাদেশে নিরাপত্তা ও মানবাধিকার আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।

প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিষয়:আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…