বিনোদন

এনসিবির জেরার মুখে চার ঘণ্টা অনন্যা

ভারতে মাদককাণ্ড

অনন্যা পুলিশের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্যা জেরার মুখে চার ঘণ্টা ধরে পুলিশি জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন, চারপাশে অনেক মানুষ ও পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথা হতো শাহরুখ পুত্র আরিয়ানের! এমন অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার এনসিবির জেরার মুখে পড়েন অনন্যা।

শুক্রবার আবারও জেরার মুখোমুখি এই উঠতি অভিনেত্রী। জানা যায়, শুক্রবার দুপুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে আসেন অনন্যা পান্ডে। এসময় তার সঙ্গে বাবা চাঙ্কি পান্ডে আসলেও তাকে বাইরে অপেক্ষা করতে হয়। টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় দপ্তর ছাড়েন অনন্যা।

আরিয়ানকে গাঁজা সরবরাহ করাসহ মাদকচক্রের সাথে সম্পর্ক নিয়ে এনসিবির খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন অনন্যা। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এনসিবির জিজ্ঞাসাবাদে আরিয়ানকে মাদক সরবরাহের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন অনন্যা।

আরিয়ানকে গাঁজা সরবরাহের কথা অস্বীকার করে অনন্যা এনসিবিকে জানিয়েছেন, কখনওই কোনও প্রকার মাদক সেবন করেননি তিনি।

আরিয়ানের সাথে গাঁজা সরবরাহের কথা কেন চ্যাটে লিখেছিলেন, এ প্রসঙ্গে অনন্যার দাবি, ‘মজা করে’ বলেছেন। গাঁজা যে কোনও প্রকার মাদক, এটা তিনি জানতেন না বলেও এনসিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অনন্যা।

বিষয়:অনন্যা অনন্যা পান্ডে আরিয়ান আরিয়ান খান এনসিবি চাঙ্কি পান্ডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…