চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ ছয় জেলায় সাংস্কৃতিক উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
বিনোদন
A A

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ ছয় জেলায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব’। শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ ৬ টি জেলায় একযোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। এ বছর বৌদ্ধ পূর্ণিমা ১১ মে হলেও অনুষ্ঠানটি আয়োজিত হবে বৌদ্ধ পূর্ণিমার আগের দিন ১০ মে!

শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বৌদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেশি।

এছাড়া চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের মান্যবর রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নন্দন মঞ্চের অনুষ্ঠানে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ্ এবং শিল্পী সায়ান।

চট্টগ্রামের শিরীষ তলা সি আর বি-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড। সবেশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর।

Reneta

কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারভেজ। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা।

বান্দরবান রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে স্থানীয় জনপ্রিয় ব্যান্ডদল এবং বিশিষ্ট সংগীতশিল্পী নোলক বাবু।

রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুননাহার। সংগীত পরবিশেন করবেন জিকু মারমা ও তার দল। একক সংগীত পরিবেশন করবেন রাফি তালুকদার। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও তার দল।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। অনুষ্ঠানে সংগীত পরিবেশেন করবেন অরণ্য ব্যান্ড, শান্তি দবেনাথ ও তার দল। এরপর সংগীত পরিবেশন করবেন শিল্পী রূপসা। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রাজিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরফারুকীবৌদ্ধ পূর্ণিমামোস্তফা সরয়ার ফারুকীশিল্পকলাসংস্কৃতি উপদেষ্টাসংস্কৃতি মন্ত্রণালয়
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT