আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

ইউক্রেনের পাল্টা আক্রমণের ছবি, একজন সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পাল্টা আক্রমণের সময় একজন সেনা কর্মকর্তা ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

শনিবার ১৬ জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ইউক্রেন প্রেসিডেন্ট পাল্টা আক্রমণের বিষয়টি নিশ্চিত করলেও আক্রমণ কোন পর্যায়ে বা রাজ্যে ছিল সে সম্পর্কে তিনি বিস্তারিত কথা জানা যায়নি।

ইউক্রেনের সৈন্যরা পূর্বে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার দিকে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ান লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে বলেও জানা গেছে। তবে দু’পক্ষই মত প্রকাশ করছে। ইউক্রেন দাবি করছে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে রাশিয়ার দাবি তারা আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।

বিষয়:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…