আন্তর্জাতিক

রাশিয়ায় ড্রোন হামলার প্রচেষ্টা ইউক্রেনের

শীতল আবহাওয়ায় ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বনের মধ্যে বরফে ঢাকা জমিতে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ছবি, যা সম্ভবত যুদ্ধ বা নজরদারির জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার অভিযোগ, তাদের দক্ষিণাঞ্চলীয় মস্কো ওব্লাস্ট অঞ্চলের কোলোমনা শহরের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। তবে ড্রোন প্রতিরক্ষা বাবস্থা থাকার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী মস্কো থেকে ১১০ কিলোমিটার দূরে মস্কোর দক্ষিণ-পূর্বের একটি প্রাকৃতিক গ্যাস বিতরণ কেন্দ্রের কাছে ইউক্রেনের ছোড়া ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের খবরে একথা নিশ্চিত করেছে।

এই ঘটনার পর মঙ্গলবার সকালের পর থেকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের প্রধান বেসামরিক বিমানবন্দরে বিমানের সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে রাশিয়ার তুষার আচ্ছন্ন একটি মাঠে হামলাকারী ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।

এর আগে পরপর দুই বার ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন এর করা এটিই প্রথম ড্রোন হামলা।

তবে এখন পর্যন্ত এই হামলার অভিযোগ স্বীকার করেনি ইউক্রেন।

বিষয়:ইউক্রেন ড্রোন হামলা রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…