আন্তর্জাতিক

ঘুরে দাঁড়িয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু

ইউক্রেনের সেনারা একটি ট্যাংকের চারপাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সেনারা একটি ট্যাংকের চারপাশে অবস্থান করছে, যুদ্ধের পরিস্থিতি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুশ বাহিনীর দখল করা বাখমুটের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে আক্রমণাত্মক হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, সৈন্যরা বাখমুটের দিকে এগিয়েছে এবং শহরের কাছে একটি রুশ ঘাঁটি ধ্বংস করেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয়দের সেই বহুল প্রতীক্ষিত আক্রমণ শুরু হয়েছে।

সোমবার (৫ জুন) ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মাইয়ার জানিয়েছেন, কিছু দিকে তাদের সেনারা আক্রমণাত্মক অভিযান শুরু করছেন।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, দোনেৎস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল। কিন্তু তাদের সেই হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে। এরপরই ইউক্রেনীয় মন্ত্রী জানালেন, তাদের সেনারা কিছু দিকে হামলা শুরু করেছে।

এ ব্যাপারে মন্ত্রী হান্না মাইয়ার বলেছেন, এখন কী হচ্ছে? ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে। দক্ষিণ দিকেও শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে। গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে লড়াই চলছে।

কয়েক মাস ধরে বাখমুট শহর ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাশিয়ান আধাসামরিক ওয়াগনার বাহিনী বাখমুট দখল করার দাবি করে আসছিল। কিন্তু ইউক্রেনীয় বাহিনী বাখমুট ঘেরাও করে রুশ ইউনিটগুলোকে আটকানোর চেষ্টা করছে।

এক ভিডিও বার্তায় বাখমুটে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিষয়:যুদ্ধ রাশিয়া-ইউক্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…