আন্তর্জাতিক

পূর্ব বাখমুতের দখল নিয়েছে রাশিয়া: ওয়াগনার কমান্ডার

রাশিয়ার দখলে পূর্ব বাখমুতের এলাকা, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সেনারা পূর্ব বাখমুতের দখল নেওয়ার জন্য যুদ্ধরত, ট্যাংক ও সৈন্যরা মাঠে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাখমুতের পূর্ব অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। শহরটি ঘিরে কয়েক মাসের তুমুল যুদ্ধের পর রাশিয়া এখন শহরটি দখলের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।

ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন বুধবার একটি টেলিগ্রাম ভয়েস রেকর্ডিংয়ে এই ঘোষণা দিয়েছেন।

ভয়েস রেকর্ডিংয়ে তিনি বলেছেন, বাখমুটকা নদীর পূর্ব প্রান্ত পর্যন্ত সবকিছুই এখন  সম্পূর্ণভাবে ওয়াগনারের নিয়ন্ত্রণে।

ওয়াগনার গ্রুপের এই দাবির ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত শহর থেকে সেনা প্রত্যাহার করার পরিকল্পনার খবর অস্বীকার করেছিলেন।

বাখমুত ঘিরে কয়েক মাসের তীব্র যুদ্ধের পর  রুশ বাহিনী শহরটি দখল করার প্রায় কাছাকাছি পৌছেছে, যা গত ছয় মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য প্রথম  উল্লেখযোগ্য কোনো বিজয়।

পশ্চিমা বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা বলছেন, বাখমুতের দখল  রাশিয়ার জন্য যতটা না কৌশলগত তার চেয়েও বেশি প্রতীকী বিজয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু  মঙ্গলবার বলেছেন, বাখমুতের নিয়ন্ত্রণ রুশ বাহিনীকে ইউক্রেনের আরও গভীরে হামলা চালানোর কাজকে সহজ করে দেবে।

বিষয়:ইউক্রেন ইউক্রেন যুদ্ধ ওয়াগনার গ্রুপ বাখমুত ভলোদিমির জেলেনস্কি রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…