ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পশ্চিমে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার নিক্ষেপ করা ১৩টি মিসাইল ভূপাতিত করেছে।
এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ১৩টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।এবারের আক্রমণটি খমেলনিটস্কি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
বিমান বাহিনী জানায়, ‘টিইউ- নাইন ফাইব এম এস’ বোমারু বিমান থেকে মধ্যরাতে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। এই সময় একটি রাশিয়ান ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।
এই ঘটনায়, খমেলনিটস্কির মেয়র অলেক্সান্ডার সিমচিশিন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন।







