আন্তর্জাতিক

ইউক্রেন বাহিনীর জন্য যুক্তরাজ্যের প্রশিক্ষণ যুদ্ধের সমীকরণ পাল্টে দেবে: বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউক্রেনের একজন সৈনিক সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউক্রেনের একজন সৈনিক বন্ধুত্বপূর্ণভাবে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিস জনসন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করেছেন যা যুদ্ধের সমীকরণ পরিবর্তন করতে পারে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, দেশটির রাজধানী কিয়েভে শুক্রবার আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযানের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের দ্বিতীয়বার ইউক্রেন সফর এটি।

প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে এর আগে একটি যৌথ সংবাদ সম্মেলনে জনসন ইউক্রেনীয় সেনাদের জন্য যুক্তরাজ্যের প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা দেন।

তিনি জানান, আমার শেষ সফরের দুই মাস পর ইউক্রেনের দৃঢ়তা, সংকল্প এবং স্থিতিস্থাপকতা আগের চেয়ে শক্তিশালী মনে হয়েছে এবং আমি জানি এ সংকল্প রাশিয়ার প্রেসিডেন্টের পুতিনের নিরর্থক উচ্চাকাঙ্ক্ষাকে আরও দীর্ঘায়িত করবে।

যুক্তরাজ্য-নেতৃত্বাধীন প্রশিক্ষণ প্রকল্পে প্রতি ১২০ দিনে ১০ হাজার ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। যা তাদের বাহিনী পুনর্গঠন করতে এবং প্রতিরোধ বাড়াতে সক্ষম হবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সৈন্যরা এ প্রশিক্ষণে ফ্রন্ট লাইনের জন্য যুদ্ধ জয়ের দক্ষতার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সাইবার-নিরাপত্তা এবং বিস্ফোরক প্রতিরোধের কৌশল শিখবে।

জেলেনস্কি যদি প্রস্তাবটি গ্রহণ করেন তবে প্রশিক্ষণ অপারেশনের আকার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়।

জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তায় বলা হয়েছে, এই যুদ্ধের অনেক দিন প্রমাণ করেছে যে ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন দৃঢ়।

বিষয়:ইউক্রেন-রাশিয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…