আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আত্মহত্যা কমাতে প্যারাসিটামল বিক্রি সীমিত করার পরিকল্পনা

Paracetamol tablets in blister packs with box, used for pain and fever relief. Channel i News - চ্যানেল আই নিউজ

Image shows blister packs of paracetamol tablets and a blue box labeled ‘Paracetamol Tablets’ with 500 mg dosage. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য সরকার আত্মহত্যায় মৃত্যুর পরিমাণ কমাতে প্যারাসিটামলযুক্ত ওষুধের সহজলভ্যতা সীমিত করার পরিকল্পনা করছে।

এনডিটিভি জানিয়েছে, এটি সম্প্রতি উন্মোচিত জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কৌশলের অংশ। সর্বশেষ এই ধরণের কোনো কৌশল ১০ বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল। দেশটির চিকিৎসা বিশেষজ্ঞদের দোকানে প্যারাসিটামল কেনার সংখ্যা হ্রাস করা যুক্তরাজ্যে আত্মহত্যার হার কমাতে সাহায্য করতে পারে কিনা তা পর্যালোচনা করতে বলা হয়েছে।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির ২০১৮ সালের একটি গবেষণায় বলা হয়েছে, প্যারাসিটামল হলো যুক্তরাজ্যে স্ব-বিষের জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ ওষুধ এবং এটি লিভারের মারাত্মক ক্ষতি করে। গবেষণাটিতে 80 জন রোগীর ডেটা বিশ্লেষণ করা হয়েছিল।

বর্তমানে লোকেরা দোকান থেকে প্যারাসিটামলসহ সর্বাধিক দুই প্যাকেট ওষুধ কিনতে পারে। যেখানে ৫০০ মিলিগ্রামের ১৬ টি ট্যাবলেট থাকে। কিন্তু সরকার মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সিকে এই বিষয়ে আরও অধিকতর বিবেচনা করতে বলেছে।

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলেছে, যুক্তরাজ্যে প্রতি বছর ৫০০০ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়।

বিষয়:আত্মহত্যা প্যারাসিটামল যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…