চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপীড়নের অভিযোগে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। সহকর্মীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর তিনি আজ শুক্রবার (২১ এপ্রিল) পদত্যাগপত্রে স্বাক্ষর করে টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, আমি যদি কোনও ধরনের নিপীড়ন চালিয়ে থাকি, তাহলে তা তদন্তের অনুরোধ জানাচ্ছি এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, আমার কথা রাখাটা গুরুত্বপূর্ণ।

ডমিনিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পর এ নিয়ে স্বতন্ত্র তদন্ত শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে পাঠানো পদত্যাগের চিঠি টুইটারে প্রকাশিত হয়েছে। তাতে রাব বলেছেন, স্বতন্ত্র তদন্ত বিপজ্জনক নজির স্থাপন করেছে। তবে তিনি সরকারকে সমর্থন করে যাবেন। এছাড়া রাব অভিযোগ করেন, সহকর্মীরা তার আচরণের বিবরণ গণমাধ্যমে ফাঁস করেছেন।

ডমিনিক রাবের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে একটি প্রতিবেদন জমা হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগের বিষয়টি সামনে চলে আসে। তিনি বিচার সচিবের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন।

২০১৫ সালে সরকারে জুনিয়র মন্ত্রী হিসাবে যোগদানের পর থেকে রাব বেশ কয়েকটি উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন। উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারে বিচার সচিব এবং লর্ড চ্যান্সেলরও ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT