চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

বিদেশে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে দুদকের মানি লন্ডারিং টিমের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য হাইকমিশনের চার সদস্য।

হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) ডয়েন এডলি শিয়াবলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভার্নেন্স টিমথি ডুকেট, ইন্টারন্যাশনাল লিয়াজন অফিসার পিটার ভেরনন ও হানাহ রিডলি। এছাড়াও যুক্তরাজ্য থেকে বৈঠকে অনলাইনে যোগ দেন আন্তর্জাতিক দুর্নীতি দমন কর্ডিনেশন সেন্টারের ডেপুটি হেড মাইকেল পেটকভ।

দুদক জানায়, বৈঠকে দুদক তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করে। এ ছাড়া সংস্থাটির সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যদি কোনো অর্থ পাচার হয়ে থাকে তা ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্রিটিশ প্রতিনিধি দল সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

দুদকের পক্ষে মহাপরিচালক মোকাম্মেল হোসেন, পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, গোলাম শাহরিয়ার ও মোর্শেদ আলম আলোচনায় অংশ নেন।

এরআগে গত ১ অক্টোবর দুদকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সভা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি), বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ধারাবাহিকভাবে দুদকের সঙ্গে পাচার করা অর্থ ফেরতসহ বিভিন্ন বিষয় নিয়ে সভা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকবৈঠকযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT